NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : নাহিদ


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৮:৫৫ এএম

আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : নাহিদ

আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আর কখনোই বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


 

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে শহীদদের প্রতি প্রতারণা করা হবে মন্তব্য করে নাহিদ বলেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তা হবে গণঅভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণার শামিল।

অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না।

 

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কি না, এ নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।