NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

নতুন ৫ দফা দাবি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৮ পিএম

নতুন ৫ দফা দাবি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগ নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি জানানো হয়।

শহীদ মিনারের পাদদেশে গণজমায়েত থেকে এই পাঁচ দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।


 

পাঁচ দফা হলো অনতিবিলম্বে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে।

সে জায়গায় ২৪-এর গণ-অভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লিখতে হবে; এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে; এই সপ্তাহের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেকে পদচ্যুত করতে হবে; জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থানের স্পিরিটের আলোকে ‘২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে।

 

এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।

 

হাসনাত বলেন, সেদিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এই শহীদ মিনার থেকে দেওয়া হয়েছিল। আজও এই শহীদ মিনার থেকেই ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ করানো এবং সংবিধান বাতিলসহ বিভিন্ন বিষয়ে ৫ দফা ঘোষণা দিতে যাচ্ছি।

 

আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ছাত্রলীগ নিষিদ্ধে সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন।

গণজমায়েতে সারজিস আলম বলেন, ‘আবারও যদি প্রয়োজন হয়, আমরা আমাদের চোখ দিতে প্রস্তুত, পা দিতে প্রস্তুত, হাত দিতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত আছি। ফ্যাসিস্ট দল ছাত্রলীগ যেভাবে আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের উত্থান সহ্য করা হবে না।’