NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে: ব্যারিস্টার সুমন


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:২৬ পিএম

পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে: ব্যারিস্টার সুমন

মধ্যরাতে হঠাৎ ভিডিও বার্তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।

ওই ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লিখেছেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে।

দোয়া করবেন সবাই।

 

তবে কোথায় কোন পুলিশের সঙ্গে যাচ্ছেন তার বিস্তারিত কিছু জানাননি। সুমনের এই স্ট্যাটাসের বিষয়ে একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি।

ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যায়নি। শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।

 

তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও।

কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্ল্যাট নেই। তারপরও কেন আমি দেশ ছেড়ে যাব।

 

ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবেলা করব।

যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।