NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

প্রধান উপদেষ্টাকে ২৩ প্রস্তাব দিল এলডিপি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২০ এএম

প্রধান উপদেষ্টাকে ২৩ প্রস্তাব দিল এলডিপি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।


 

প্রধান উপদেষ্টার কাছে ২৩ দফা প্রস্তাব পেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, দেশের জনগণের স্বার্থে প্রয়োজনীয় বিষয়গুলোই এই প্রস্তাবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 


 

তিনি বলেন, ‘আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে।’


 

বিকাল সাড়ে ৩টায় অলি আহমদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম তালুকদার।