NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগের বিকল্প নেই : পরিবেশ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩৭ পিএম

টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগের বিকল্প নেই : পরিবেশ উপদেষ্টা

টেকসই উন্নয়নে শুধু জিডিপি নির্ভর না হয়ে পরিবেশবান্ধব প্রকল্পে ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগের বিকল্প নেই।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ব্যাংকের ‘ব্লুম ইনটু দ্যা ফিউচার’ থিম নিয়ে সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২০ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 


 

রিজওয়ানা হাসান বলেন, ‘উন্নয়ন হতে হবে টেকসই এবং সবুজ নির্ভর।

আমাদের দেশে এই ধরনের টেকসই বিনিয়োগ যতটা না হয় তার চেয়ে বেশি শিল্প বিনিয়োগে গুরুত্ব দেওয়া হয়। যেমন জাহাজ ভাঙা শিল্প প্রতিবছরই বড় হচ্ছে। কিন্তু এটি সবুজ শিল্পে রূপান্তরিত করা অসম্ভব। এটি একটি নদী ও সমুদ্র দূষণকারী শিল্প।

 

তিনি বলেন, ‘ব্যাংকগুলো সাধারণত দূষণকারী শিল্পে বিনিয়োগ করে থাকে। যেগুলো প্রতিনিয়ত পরিবেশ এবং নদীকে দূষিত করে। এগুলোই আমাদের দেশে উন্নয়নের মাপকাঠি হিসেবে ধরা হয়।’ 


 

দেশে সবুজ শিল্পায়ন বৃদ্ধিতে দূষণকারী শিল্পে বিনিয়োগ না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জিডিপি প্রবৃদ্ধি উন্নয়নের বিরুদ্ধে।

উন্নয়নের একমাত্র সূচক জিডিপি প্রবৃদ্ধি নয়। এজন্য আমাদের ধারনায় এবং নীতিগত পরিবর্তন আনা দরকার। যেখানে থাকবে টেকসই উন্নয়ন এবং খুশি।’