NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৩ এএম

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মতিউর রহমান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ যোগদান করেছেন। বুধবার (১৬ অক্টোবর) মতিউর রহমান শেখ সিআইডিতে যোগদান করেন। দায়িত্বভার নেওয়ার পর সিআইডি অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান (নৌ-পুলিশে বদলির আদেশপ্রাপ্ত), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মতিউর রহমান শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের মৃত হাফিজ উদ্দিন ডাক্তারের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এছাড়া ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

 

বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা মতিউর রহমান শেখ ১৯৯১ সালে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেছেন।

 

এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের ৮ বছর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করেন।