NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

গুজরাটে দেয়ালধস, অন্তত ৭ শ্রমিকের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৮:৪২ এএম

গুজরাটে দেয়ালধস, অন্তত ৭ শ্রমিকের মৃত্যু

ভূগর্ভস্থ ট্যাংক খননের সময় নির্মাণস্থলের ধসে পড়ল দেয়াল। তখন সেখানে কাজ করা বেশ কয়েকজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। এখন পর্যন্ত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভারতের গুজরাট রাজ্যের মেহসানা জেলার কাদি শহরে শনিবার এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এদিকে খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

খবর দেওয়া হয় দমকল বিভাগ ও উদ্ধারকারী দলকে। শুরু হয় উদ্ধারকাজ। ভাঙা দয়াল সরিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের খোঁজ করতে থাকেন উদ্ধারকারীরা। কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গণমাধ্যমটি জানিয়েছে, মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে এসেছে। তারা কান্নায় ভেঙে পড়েছে। কেন নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত না করে এমন কাজ চলছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যদের চোখে-মুখেও আতঙ্কের ছাপ।

মেহসানার পুলিশ সুপার তরুণ দুগ্গাল জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে।

দুর্ঘটনার কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।