NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৭:৫৬ পিএম

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

নিবাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা, পররাষ্ট্র, সংসদ, চাকরি, শিক্ষা ও বিনোদনসহ রাষ্ট্র সংস্কারে ১০ খাতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। 

প্রস্তাবনায় ডা. তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ব্যাপক সংস্কার প্রয়োজন। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি এবং এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের আহ্বান জানান।

পাশাপাশি, সংসদে বিরোধী দলের জন্য ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দেন। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাবমুক্ত রাখার কথাও উল্লেখ করেন।

 

আইনশৃঙ্খলা খাতে সংস্কারের প্রস্তাবনায় তিনি বলেন, পুলিশের ক্ষেত্রে ব্রিটিশ যুগের আইন বাতিল করা উচিত এবং পুলিশে নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। এছাড়া, পুলিশ ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার সংযোজন এবং পুলিশ বাহিনীকে মারণাস্ত্র দেওয়া বন্ধ করার প্রস্তাব দেন।

 

র‍্যাব সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে র‍্যাবে যারা কাজ করেছেন তাদের ফিরিয়ে আনা যাবে না এবং সংস্থাটির প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সংস্কার প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা।