NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৪, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে জয়শঙ্করের মন্তব্যের জবাব দিল ইসলামাবাদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:১৮ এএম

দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে জয়শঙ্করের মন্তব্যের জবাব দিল ইসলামাবাদ

পাকিস্তানে গেলেও দ্বিপক্ষীয় বৈঠক হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন মন্তব্যের তিন দিন পর তার জবাব এলো পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে জয়শঙ্করের মন্তব্য তার সম্পূর্ণ নিজস্ব মতামত। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

সাহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর বৈঠকে যোগ দিতে ভারতের প্রতিনিধি হিসেবে পাকিস্তানে যাচ্ছেন জয়শঙ্কর। দীর্ঘ ৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে শেষবার পাকিস্তানে গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবার জয়শঙ্করের পাকিস্তান সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল কূটনৈতিক মহলে।

দুই দেশের সম্পর্কের উন্নতিতে এই সফর কতটা কার্যকর হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু গত শনিবার সেসব জল্পনার অবসান ঘটান খোদ জয়শঙ্করই।

 

 

সেদিন জয়শঙ্কর স্পষ্ট করেন, ‘এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমগুলোর বেশ কৌতূহল রয়েছে। হয়তো দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, সেই কারণে এই কৌতূহল।

কিন্তু আমি স্পষ্ট করতে চাই, এটি একটি বহুপক্ষীয় আলোচনার মঞ্চ। আমি কোনো দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে যাচ্ছি না। সেখানে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করতে যাচ্ছি না। এসসিওর একজন সদস্য হিসেবে আমি সেখানে যাচ্ছি।’

 

এমন মন্তব্যের মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে দেন জয়শঙ্কর।

সে নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘ওই মন্তব্য তার (জয়শঙ্কর) নিজস্ব উপলব্ধি।’

 

উল্লেখ্য, আগামী ১৫-১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক রয়েছে। সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর বদলে পররাষ্ট্রমন্ত্রী এসসিও বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাবেন।