NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বাসযোগ্য ঢাকা গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার: পরিবেশ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ০৬:১৯ এএম

বাসযোগ্য ঢাকা গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান, এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।

 


 

আজ সোমবার সকালে রাজধানীর রাজউক অডিটরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, "তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।"

রিজওয়ানা হাসান বলেন, ঢাকাকে সকল মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার।

তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। উপদেষ্টা বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।

 


 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ। 

 


 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-সচিব নায়লা আহমেদ। অনুষ্ঠানে অতিথিরা বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।