NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ, হাসপাতালে ৯২৭ জন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:১৩ পিএম

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ, হাসপাতালে ৯২৭ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন।

শনিবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


 

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডেঙ্গুর দৈনিক প্রতিবেদন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন।

মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৫। আর এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৮২ জনের। 

 

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রোগী ছিল ২৬০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৭২ জন, ঢাকা বিভাগে ১৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) রোগী ছিল ৪৯ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ১০২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৭৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের এলাকা বাদে) ৩৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ১৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৩০ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশন এলাকা বাদে) ৯ জন।

 

 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে ৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ জন ডিএসসিসি, ১ জন ডিএসসিসি ও বাকি ২ জন বরিশাল বিভাগের।