NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৭ পিএম

ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন, যা এ বছর এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৮ জনে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২২১ ডেঙ্গু রোগী।

রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 


 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো এক হাজার ২২১ জন। সারা দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮ জন এবং উত্তর সিটিতে ২০৬ জন। 


 

প্রতিবেদনে আরো জানানো হয়, নিহতদের মধ্যে পাঁচজনই ঢাকার দক্ষিণ সিটির, বাকি তিনজনের মধ্যে একজন ঢাকা উত্তরের এবং অন্য দুইজন বরিশাল ও খুলনা বিভাগের। এ ছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৯০ জন।

মোট ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।

 

দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়াই, সে বছর ভর্তি হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।