NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

নাহিদ ইসলামের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৩ এএম

নাহিদ ইসলামের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রতিনিধিনদল। রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষা‌ৎ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি স্থাপনা তৈরির আগ্রহ প্রকাশ করেন গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দেশে বেকারত্ব একটি বড় সমস্যা যাকে কেন্দ্র করেই মূলত আন্দোলনের সূচনা হয়েছিল।

আমাদের একটি বড় কমিটমেন্ট হচ্ছে কর্মক্ষেত্র তৈরি করা। দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের একটি বড় ভূমিকা আছে কিন্তু অবকাঠামো না থাকায় আমরা সে সুযোগ কাজে লাগাতে পারছি না। ডিজিটাল সেক্টরে কর্মক্ষেত্র তৈরি করতে আমরাও আগ্রহী; এক্ষেত্রে বিশ্বব্যাংকের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে।’

 


 

প্রকল্প বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই মুহূর্তে আমরা নতুন কোনো প্রকল্পের বিষয়ে ভাবছি না, পুরনো যে প্রকল্প আছে সেগুলোকে কিভাবে আরো সময়োপযোগী করা যায় সে বিষয়ে আমরা চিন্তা করছি।

 

উপদেষ্টা বলেন, ‘তথ্যপ্রযুক্তির প্রকল্পগুলো নিয়ে সাধারণ মানুষের মনে একটা অনাস্থা তৈরি হয়েছে। এক্ষেত্রে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও তার ফলাফল আশানুরূপ হয়নি। সেই প্রকল্পগুলো যাচাই বাছাই করা হচ্ছে, যেহেতু বিশ্বব্যাংক বেশ কিছু প্রকল্পের সাথে জড়িত তাই তাদেরও যদি কোনো পরামর্শ বা কোনো বিষয়ে বলার থাকে সেটাও তারা নির্দ্বিধায় বলতে পারে। প্রকল্পগুলোর নিরপেক্ষ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কাজ করা কঠিন হয়ে যাবে।

 


 

পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে বৈঠকটি শেষ হয়। সাক্ষাৎকালে  ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিশ্বব্যাংকের প্রোগ্রাম লিডার সোলায়মান কুলিবালি, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিষ্ট হোসনা ফেরদৌস সুমি এবং ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্ণা রায় উপস্থিত ছিলেন।