NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি-ধস, তিস্তার পানি বৃদ্ধি


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩০ এএম

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি-ধস, তিস্তার পানি বৃদ্ধি

দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা ও সমতলের দিকে বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় ধস নেমেছে। তিস্তায় পানি বেড়েছে। আজ শুক্রবারও থামেনি বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত এ বৃষ্টি চলবে। দার্জিলিং ছাড়াও জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টি চলছে। সিকিমেও বৃষ্টি হচ্ছে।

 

এদিকে অবিরাম বৃষ্টির কারণে তিস্তায় পানি অনেকটাই বেড়েছে।

তিস্তার পাশে যারা থাকে, তাদের সতর্ক করা হয়েছে। তিস্তার চেহারা ক্রমে ভয়ংকর হয়ে উঠছে। তিস্তার পানি বাড়ায় ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে। তিস্তাবাজার, সেবক, বাসুডুবা, গজলডোবাতে সতর্কতা জারি করা হয়েছে।

 

অন্যদিকে তিস্তায় পানি বাড়ার ফলে বাংলাদেশেও তিস্তা দিয়ে অতিরিক্ত পানি যাবে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

অনেক জায়গায় ধস
এ ছাড়া বৃহস্পতিবার থেকেই দার্জিলিংয়ে একাধিক জায়গায় ধস নামে। শুক্রবারও আরো কয়েকটি জায়গায় ধস নামে। মিরিক, ঘুম, সুকিয়া পোখরি রোডে একাধিক জায়গায় ধস নেমেছে। লোয়ার সিটং, দুধিয়া, পানিঘাটা, রোডও ধসের কবলে পড়েছে।

 

কালিম্পংয়ে সিংথাম-রংপো রোডে পাথর এসে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মেল্লি বাজারের কাছেও ধস নেমেছে। ১০ নম্বর জাতীয় সড়ক গত মঙ্গলবার খুলেছিল। সেখানেও আবার ধস নেমেছে। ফলে সেখানে অনেক জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে।

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, গরুবাথান ও কালিম্পং ১ নম্বর ব্লকে ধস নামতে পারে। লাভা ও লোলেগাঁও ধসের কবলে পড়তে পারে।