NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:১৩ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ, আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ এবং দুই দেশের বন্যা ও বন্যা-উত্তর পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।

এ ছাড়া সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধকাল সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়।

 

উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানারূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। তিনি বলেন, বৃষ্টি ছাড়াও ভারতের উজানে ড্যাম খোলার কারণে বন্যার আগাম তথ্য পেলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে ভবিষ্যতে সহায়তা করা হবে মর্মে হাইকমিশনার আশ্বস্ত করেন। 

 

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় প্রজননকালে ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে। ভারতের সমুদ্রসীমায় একই সময় মৎস্য আহরণ নিষিদ্ধ না থাকায় দুই দেশের মৎস্য সম্পদই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপদেষ্টা দুই দেশ একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিষিদ্ধকাল বাস্তবায়ন করার ব্যাপারে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন।

দুই দেশ বিমসটেককে গতিশীল করার ব্যাপারেও একমত হন।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বেদে, প্রথম সচিব ভি. প্রতীক নিয়োগী উপস্থিত ছিলেন।