NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

গাজায় যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ মতৈক্য হয়েছে : ব্লিনকেন


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩২ এএম

গাজায় যুদ্ধবিরতিতে ৯০ শতাংশ মতৈক্য হয়েছে : ব্লিনকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানিয়েছেন, এখন যুদ্ধবিরতি নিয়ে পূর্ণ মতৈক্যে পৌঁছানোর পুরো দায় ইসরায়েল ও হামাসের। তবে ৯০ শতাংশ মতৈক্য হয়ে গেছে। কিন্তু এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া বাকি আছে। তিনি দুই পক্ষকে অনুরোধ করেছেন, তারা যেন বাকি ১০ শতাংশ মতৈক্যে পৌঁছয় ও যুদ্ধবিরতি চুক্তি করে।

 

ব্লিনকেনের যুক্তি, ‘এটা এখন ইসরায়েল ও হামাসের দায়িত্ব মতৈক্যে পৌঁছনো, লড়াই বন্ধ করা ও জিম্মিদের মুক্তি দেওয়া।’

তিনি আরো জানান, ‘যে বিষয়ের এখনো ফয়সালা হয়নি, তার মধ্যে আছে ফিলাডেলফি করিডর, যা গাজা ভূখণ্ড ও মিসরের সীমান্তে পড়ে। তা ছাড়া কিভাবে পণবন্দি ও ইসারেয়েলের জেলে বন্দিরা মুক্তি পাবেন, সেটা নিয়েও বিরোধ রয়েছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘আমি আশা করছি, মধ্যস্থতাকারী মিসর ও কাতার আমাদের চিন্তা-ভাবনার কথা হামাসকে জানাবে।

আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলব। তারপর আমরাও দেখব, কেমন করে বাকি বিষয়গুলো নিয়ে একমত হওয়া যায়।’

 


 

মার্কিন নিউজ চ্যানেল ফক্সের সঙ্গে সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘এখনো চুক্তি হওয়ার মতো অবস্থা আসেনি।’

ইসরায়েল ও হামাসের মধ্যে এই সংঘাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালালে এক হাজার ২০০ মানুষ নিহত হয়। সেই সঙ্গে তারা ২৫০ জনেরও বেশি মানুষকে পণবন্দি করে নিয়ে যায়। এর পর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় ৪০ হাজার ৮০০ মানুষ মারা গেছে বলে হামাস জানিয়েছে।