NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

নাগরিকদের গাড়িতে উঠতে পারবে না পাকিস্তান পুলিশ


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৪ পিএম

নাগরিকদের গাড়িতে উঠতে পারবে না পাকিস্তান পুলিশ

নিজ গন্তব্যে যেতে সাধারণ নাগরিকদের গাড়িতে উঠতে পুলিশ সদস্যদের নিষেধ করেছে পাকিস্তান। যথাযথ পেশাদারত্ব বজায় রাখতে পুলিশের এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলেছে লাহোর কর্তৃপক্ষ। এআরওয়াই বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব হাইওয়ে প্যাট্রলের ডিআইজি এক নির্দেশনায় বলেছেন, রিং রোড, জি টি রোড ও মোটরওয়েজের মতো সড়কগুলোতে পুলিশ সদস্যরা সাধারণ মানুষের গাড়িতে লিফট নিতে পারবেন না।

 

গণমাধ্যমের তথ্য মতে, সাম্প্রতিক সময়ে লাহোরের পুলিশ সদস্যদের বিভিন্ন সড়ক-মহাসড়কে যানবাহন থামিয়ে লিফট চাইতে দেখা গেছে। যা তাদের আচরণবিধির পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন।

নির্দেশনায় বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং নির্দেশ লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

 

এই পদক্ষেপকে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উন্নত করার এবং কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্ব নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।