NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

দীলিপ-দোলনের নামে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা


খবর   প্রকাশিত:  ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:১২ এএম

দীলিপ-দোলনের নামে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে বহিষ্কৃত এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার একটি মানহানি মামলা করা হয়েছে।

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল মামলাটি করেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব।

তিনি বলেন, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বুধবার আদালতে মানহানির মামলা করেন।

 

মামলার এজাহারে বলা হয়, এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়াল বাজুসের বর্তমান কমিটিকে বাইরে অবৈধ বলে প্রচারণা চালাচ্ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সরকার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে থেকে যে ভ্যাট পায়, তা সরকারের সঙ্গে আলোচনা করে যেন কমানো হয় সে জন্য কমিটিকে তারা দুজন বারবার চাপ প্রয়োগ করছিলেন।

অন্যদিকে সরকার যেন নির্ধারিত ভ্যাট পায় সে লক্ষ্যে কাজ করে বর্তমান কমিটি। এতে করে দোলন ও দীলিপ ক্ষিপ্ত হয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক রটনা চালাতে থাকেন।

কখনো লিফলেটের মাধ্যমে বা কখনো বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে।

 

অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব জানান, লাগাতার অপপ্রচার চালানোর দায়ে বুধবার এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়। এই মামলা করার পর আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।