NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৬ পিএম

আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আন্তর্জাতিক নদী, বন ও জলাভূমি রক্ষায় দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। পরিবেশগত এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন ও দূষণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রকৃতিকেন্দ্রিক হতে হবে এবং প্রকৃতির অধিকার নিয়ে কথা বলতে হবে।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থাইল্যান্ডের ব্যাঙ্ককে ‘রিইমাজিনিং কনজারভেশন ইন এশিয়া : এ নেচার পজিটিভ ফিউচার’ প্রতিপাদ্যে অষ্টম আইইউসিএন রিজিওনাল কনজারভেশন ফোরামে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। কনফারেন্সে আইইউসিএন আগামী ২০ বছরের ভিশন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নয়ন ও পরিবেশের বিরোধিতার ধারণা সঠিক নয়। আইইউসিএন উপস্থাপিত ভিশন অর্জিত হলে এটি প্রমাণিত হবে।

’ তিনি ২০ বছরের ভিশনকে নিয়মিত আপডেট করার প্রস্তাব করেন এবং সব পরিকল্পনায় যুবকদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

 

৩ থেকে ৫ সেপ্টেম্বর চলমান এই কনফারেন্সে উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনও রয়েছেন। এ সময় পরিবেশ উপদেষ্টার পাশাপাশি মালদ্বীপের প্রতিনিধিও বক্তব্য দেন।