NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্লাস্টিকদূষণ রোধে বৈশ্বিক প্লাস্টিক চুক্তির আহ্বান পরিবেশ উপদেষ্টার


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৪, ০৫:১৩ এএম

প্লাস্টিকদূষণ রোধে বৈশ্বিক প্লাস্টিক চুক্তির আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্লাস্টিকদূষণ রোধে বিশ্বকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা একটি উচ্চাভিলাষী গ্লোবাল প্লাস্টিক চুক্তির জন্য সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পেয়েছি। প্লাস্টিকদূষণ রোধের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

বুধবার (২৮ আগস্ট) কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠানরত ‘মিনিস্টেরিয়াল কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া’য় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিশ্বের পানিসম্পদের মূল্যায়ন এবং সেগুলোর সুরক্ষা ও ব্যবহার নিশ্চিত করতে একটি ন্যায়সংগত ব্যবস্থা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে প্রচুর পরিমাণে প্রযুক্তি, উদ্ভাবন এবং মানবসম্পদ রয়েছে, যা বিশ্ববাসীর কল্যাণে কাজে লাগানো ও ভাগাভাগি করা উচিত।

 

সৈয়দা রিজওয়ানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশকে তাদের শেয়ার করা সম্পদ, যেমন যৌথ নদী ও বন, রক্ষা করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। বায়ুদূষণসহ অন্যান্য সাধারণ উদ্বেগগুলোর সমাধান করতে হবে। বাস্তব সময়ের তথ্য সংগ্রহ ও সর্বোত্তম অভ্যাসগুলো শেয়ার করার মাধ্যমে বায়ুদূষণ থেকে মুক্তি পেতে সক্ষম হবে।

 

পরিবেশ উপদেষ্টা বলেন, এই অঞ্চলের একটি টেকসই ভবিষ্যতের জন্য সিআইসিএর মধ্যে একসঙ্গে কাজ করতে হবে। গ্রাম ও শহরের প্রতিটি নারী ও পুরুষের এবং আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শূন্য কার্বন ভবিষ্যৎ অর্জনের জন্য সম্মিলিতি প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।