NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

পাকিস্তানে দুটি বাস দুর্ঘটনায় নিহত ৩৬


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ০১:৪১ পিএম

পাকিস্তানে দুটি বাস দুর্ঘটনায় নিহত ৩৬

পাকিস্তানে রবিবার দুটি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানে যাওয়ার চেষ্টাকারী ১২ জন তীর্থযাত্রীও রয়েছে। দেশটির উদ্ধার ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তানশাসিত কাশ্মীরের সীমান্তবর্তী আজাদ পত্তন শহরের কাছে একটি বাস খাদে পড়ে গেলে বাসে থাকা ২৪ জনের সবাই নিহত হয়।

দুর্ঘটনার কথা শুনে হাসপাতালে যাওয়া তারা জাফর বলেন, তিনি তার পরিবারের তিন সদস্যকে হারিয়েছেন। নিহতদের মধ্যে তার বাবা, বোন ও এক বছরের ভাতিজা/ভাতিজি রয়েছে।

 

বাসটি যাত্রা শুরু করেছিল সুধানোটি জেলা থেকে। সেখানকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উমর ফারুক দুর্ঘটনাস্থল থেকে বলেন, ২৪ জন বাসে ভ্রমণ করছিল এবং ২৪ জনের সবাই মারা গেছেন।

 

এ ছাড়া একটি পৃথক দুর্ঘটনায় বেলুচিস্তানের মাক্রান উপকূলীয় মহাসড়কে ইরানে যেতে বাধা দেওয়ার পর একটি বাস খাদে বিধ্বস্ত হলে ১২ জন মারা যায়। দুর্ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য আসলাম বাঙ্গুলজাইবলেন, রাস্তায় অনেক বাঁক রয়েছে। চালক দ্রুত গতিতে যাওয়ার সময় বাসটি একটি গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলের নিকটবর্তী জেলা গোয়াদরের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা হামুদ উর রহমান বলেন, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার পথে ছিল।

কিন্তু তাদের নথিতে কিছু সমস্যা থাকায় ইরান সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

 

এর আগে শনিবার ইরানে বাস দুর্ঘটনায় নিহত ২৮ তীর্থযাত্রীর মরদেহ পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বাসটিতে ৫১ জন পাকিস্তানি তীর্থযাত্রী ছিল। তারা ইরানের মধ্য দিয়ে ইরাকের যাচ্ছিল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইয়াজদ প্রদেশের একটি চেকপয়েন্টের সামনে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।