NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৭ ভারতীয়


খবর   প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৪, ০২:৪২ পিএম

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২৭ ভারতীয়

ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস শুক্রবার নেপালের একটি মহাসড়ক থেকে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে।

বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ‘৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছে।

 

দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিল। তারা বাসে করে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

গৌতম জানান, মৃতদের মধ্যে ২৬টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এ ছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

 

গৌতম আরো বলেন, ‘আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।

 

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের রাস্তায় প্রায় দুই হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। চিতওয়ানের নিকটবর্তী জেলায় একটি ভূমিধসে ৫৯ জন যাত্রী নিয়ে দুটি বাস নদীতে ভেসে যাওয়ার এক মাস পর শুক্রবারের দুর্ঘটনাটি ঘটল।