NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৭:২৪ পিএম

প্রথম মাসের বেতন বন্যার্তদের দেওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পাওনা প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান। এতে তিনি বন্যায় সৃষ্ট  সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসারও আহ্বান জানান।

ক্রীড়া উপদেষ্টা লিখেন, ‘আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবো।

সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।’

 

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম ও খাবার দিতে সারাদেশ থেকে বিভিন্ন টিম যাচ্ছে এসব অঞ্চলে।

এছাড়া সারদেশে বিভিন্ন জায়গা থেকে বন্যাদুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করা হচ্ছে।