NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৪, ০২:৪৭ পিএম

স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, ‘জনগণের আশা আকাঙ্খার প্রতি খেয়াল রেখে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব গ্রাম পর্যন্ত বিস্তৃত বিধায় মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো স্থবিরতা না করে গতি সঞ্চার এবং প্রত্যাশা পূরণ করতে হবে।’

রবিবার (১১ আগস্ট) দুপুরে মন্ত্রণালয়ের সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক প্রদর্শন ও এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

মতবিনিময় সভায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেন, 'সংবিধানের আলোকে মন্ত্রণালয়সমূহকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের সকল স্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে। সরকারি আইন ও বিধি-বিধানের আলোকে ভবিষ্যতের উন্নয়ন ও কল্যাণের দিক বিবেচনা করে প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পরিচালনার উপর জোর দিতে হবে।' এসময় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণ এবং স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ।