NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৪:১৮ এএম

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট

তিউনিশিয়ার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। গতকাল বুধবার তাকে বরখাস্ত করা হয়। তবে কি কারণে তাকে বরখাস্ত করা হয়েছে তার ব্যাখা জানা যায়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হাচানিকে বরখাস্ত করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তিউনিশিয়ার সামাজিক বিষয়ক মন্ত্রী কামেল মাদৌরির নাম ঘোষণা করা হয়েছে।

 

এর আগে গতকাল বুধবার গণপরিবহনে অসুবিধা মোকাবিলায় সরকারি বৈঠক নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন হাচানি।গত বছরের আগস্টের শুরুতে দায়িত্ব নেন হাচানি। তিনি নাজলা বৌদেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তাকেও কোনো কারণ ছাড়াই বরখাস্ত করেছিলেন সাইদ।


 
২০১৯ সালে প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে নির্বাচিত হন কাইস। ২০২১ সালে তিনি অভ্যুত্থানের মাধ্যমের ক্ষমতা দখলের ঘোষণা দেন। এই বছর ৬ অক্টোবর তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।