NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

এক দফা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৭:৫২ এএম

এক দফা ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। 

শনিবার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।

আর এক মিনিটও এই সরকার ক্ষমতায় থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।’

 

এক দফা দাবিতে রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, 'আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব। এটি সফল করতে দেশের মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহবান জানাই।