NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

তুরস্কে বন্ধ হলো ইনস্টাগ্রাম


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৭:৫২ এএম

তুরস্কে বন্ধ হলো ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে তুরস্কের সরকার। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নিহতের সংবাদ এবং এ ঘটনায় যারা সান্ত্বনা জানিয়েছেন, তাদের পোস্ট ‘সেন্সর’ করায় এ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার দেশটির তথ্য যোগাযোগমন্ত্রী ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামের প্রতি নিন্দা জানিয়ে বিবৃতিতে আলতুন বলেন, ‘ইসমাইল হানিয়ার নিহতের ঘটনাসংক্রান্ত কোনো সংবাদ ইনস্টাগ্রামে নেই।

তার মৃত্যুতে শোক জানিয়ে যারা পোস্ট দিতে চাইছেন, তারাও পোস্ট করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। সেন্সরশিপের কারণেই এমনটা হয়েছে।

 

 

আলতুন আরো বলেন, ‘যে প্রতিষ্ঠান মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, আমরা তাদের প্রতি কঠোর নিন্দা জানাই। এ ধরনের সেন্সরশিপ কখনো গ্রহণযোগ্য নয়।

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তুরস্কে ইনস্টাগ্রাম বন্ধ করা হলো।’

 

তুরস্কের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুসারে, দেশের মোট ৮ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে ৫ লাখ ৮০ হাজার মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা তুরস্কে এবারেই প্রথম নয়।

এর আগে ২০১৪ সালে দুই সপ্তাহের জন্য এক্স (সাবেক টুইটার) এবং দুই মাসের জন্য ইউটিউব বন্ধ করা হয় দেশটিতে। তারপর ২০১৭-২০২০ সাল পর্যন্ত তিন বছর উইকিপিডিয়া বন্ধ ছিল।

 


 

হামাসপ্রধান ইসমাইল হানিয়া বুধবার ইরানের রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার হন। হামাস ও ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করলেও তেল আবিব এখনো এ ঘটনার দায় স্বীকার করেনি।