NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

রবি-সোমবার নাগাদ চালু হতে পারে মোবাইল ইন্টারনেট


খবর   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৪, ০২:৫০ পিএম

রবি-সোমবার নাগাদ চালু হতে পারে মোবাইল ইন্টারনেট

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইন্টারনেট পরিষেবা রবি-সোমবারের দিকে চালু হতে পারে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

কবে নাগাদ মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, ‘সব কিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে।

যেসব সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার রিপেয়ার করা হয়েছে (তার ওপর) ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেসার যেহেতু আরেকটু বেশি পড়বে সে জন্য পরীক্ষা-নিরীক্ষা করছি।’

 

কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই প্রথমে নির্দিষ্ট কিছু স্থানে এবং দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে পরদিন রাতে সারা দেশের মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরো অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।

গত মঙ্গলবার সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।

তবে ফেসবুক, মেসেঞ্জারসহ কিছু মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া ইন্টারনেটের গতিও ধীর রয়েছে।