NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

কোটা আন্দোলনকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৪, ০৬:৫১ এএম

কোটা আন্দোলনকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালালে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ সোমবার (১৫ জুলাই) সকালে আশুরা উদযাপন ও তাজিয়া/শোক মিছিল উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে হোসাইনী দালান ইমামবাড়ীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হাবিবুর রহমান বলেন, আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। অতএব পুলিশ যেসব কর্মকাণ্ড পরিচালনা করবে; সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে।

যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান, সেটা যেই হোক শক্ত হাতে মোকাবিলা করা হবে।