NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

‘আমি এমন কথা বলিনি’, মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৪, ০৯:৪০ এএম

‘আমি এমন কথা বলিনি’, মুখ খুললেন ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী

‘বড় বড় সাংবাদিক কিনেই এসেছি, সব থেমে যাবে’। সাংবাদিকদের নিয়ে এমন একটি মন্তব্য গণমাধ্যমে ব্যাপক প্রচার হয়। অবশেষে প্রচার হওয়া ওই মন্তব্য নিয়ে মুখ খুললেন ছাগল-কান্ডে আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা চেয়ারম্যান লাকী।

লায়লা কানিজ লাকী বলেন, মিডিয়াতে প্রচার হওয়া ‘ঢাকার বড় বড় সাংবাদিক কিনেই এসেছি, সব থেমে যাবে’ এমন কোন মন্তব্য আমি করেনি। বৃহস্পতিবার (২৭ জুন) আমি অফিসে এসে ছিলাম। পরে কাজ শেষে সাংবাদিকদের সাথে কোন বাক্য বিনিময় না করেই নিজ গাড়িতে করে বাড়ি চলে যায়। গণমাধ্যমে সাংবাদিকদের নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে।
ওই দিন আমি এমন কোন মন্তব্য করিনি।

 

তিনি আরো বলেন, আপনারা (সাংবাদিকরা) সমাজের দর্পণ। আশা করব আপনারা সত্যটা প্রচার করবেন।

এর আগে ছাগলকান্ডের ১৪ দিন পর (গত ২৭ জুন) জনসম্মুখে এলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি লায়লা কানিজ লাকী।

তবে মিডিয়ায় তার এমন বক্তব্য প্রচার হলে আজ বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানের ছাগলকান্ডের ঘটনা ভাইরাল হলে গা ঢাকা তেন লায়লা কানিজ লাকী। সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে আ. লীগ রাজনীতিতে যোগ দেন। এরপর নরসিংদী জেলা আ. লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদ পান। গেল বছর রায়পুরা উপজেলা পরিষদ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

ছাগলকান্ডের পর তাঁর বিপুল সম্পদ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর স্বামী ও সন্তানসহ লাকীর দেশত্যাগে বাধা দেয় আদালত।