NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

দেশে ফিরলেন ১৪ হাজার হাজি, মৃত্যু ৪৭ জনের


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৪ পিএম

দেশে ফিরলেন ১৪ হাজার হাজি, মৃত্যু ৪৭ জনের

পবিত্র হজ শেষে ১৪ হাজার ৮১৬ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৩৮টি ফ্লাইটে দেশে ফিরেন। হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 
 
আজ মঙ্গলবার (২৫ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

 

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। দেশে ফেরার ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। 

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন।

এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।