NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

অফিস-আদালত খুলছে আজ, চলবে নতুন সময়সূচিতে


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১২:৩৯ পিএম

অফিস-আদালত খুলছে আজ, চলবে নতুন সময়সূচিতে

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার (১৯ জুন) থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। খুলবে ব্যাংক-বীমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে এদিন অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।

পরিবর্তিত সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

চলতি মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানিয়ে দেয়।

 

নতুন সূচি অনুযায়ী, রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা-বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

 

দেশে একসময় অফিস চলতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বুধবার থেকে আবারও আগের সেই সূচিতে ফিরছে অফিস সময়।

 

নতুন নিয়মে বুধবার (১৯ জুন) থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। ব্যাংকেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতদিন ব্যাংকে লেনদেন হ‌য়ে আসছিল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকের অফিস সময় ছিল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংকের লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

এর আগে গত ৯ জুন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে।

 

তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন, সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী-তাদের অনেকে এক-দুদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতে পুরোপুরি কার্যক্রম শুরু হতে আগামী সপ্তাহ লেগে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।