NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ০৩:৩৩ পিএম

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে অনেকেই পশু কোরবানি করতে দেখা গেছে। তবে ঈদের দিনের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম।

 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করেননি। তারা আজ কোরবানি দিচ্ছেন।

 

দ্বিতীয় দিনে পশু কোরবানি দেওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিন সবাই কোরবানি করেন, তাই কসাই না পাওয়াসহ বিভিন্ন সমস্যা থাকে। এ কারণে দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া হয়।

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া আনোয়ার হোসেন  বলেন, ঈদের দিন কসাই পাইনি, তাই আজ কোরবানি দিচ্ছি। ঈদের দিন কসাইদের যে চাহিদা থাকে সেটা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিনে দেখা যায় কসাই পাওয়া যায়, আবার টাকাও কম দিতে হয়। তাই আজ কোরবানি দিচ্ছি।