NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

গুলিতে পুলিশ সদস্য নিহত : কনস্টেবল কাউসারের বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৫ পিএম

গুলিতে পুলিশ সদস্য নিহত : কনস্টেবল কাউসারের বিরুদ্ধে মামলা

রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আহমদকে আসামি করে গুলশান থানায় এ মামলা করেন। 

রবিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পর কনস্টেবল কাউসারকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।

এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালক ও এক পথচারী। তাদের মধ্যে জাপান দূতাবাসের গাড়িচালককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওই পথচারীর বিষয়ে কিছু জানা যায়নি।

 

এ ঘটনার পর ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পর সেখানে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সোয়াট টিম। পরে রাত পৌনে ২টার দিকে ঘাতক কনস্টেবলকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।