NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বাংলাদেশিদের ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে ওমান


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৪, ০৪:১৬ পিএম

বাংলাদেশিদের ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে ওমান

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে ১২ ক্যাটাগরিতে ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির গণমাধ্যম ওমানটাইমসে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। গত ৩১ অক্টোবর বাংলাদেশি কর্মীদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের দেশ ওমান।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে।

 

এই ১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি (উপসাগরীয় রাষ্ট্রগুলোর জোট) দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসকদের ভিসা, প্রকৌশলীদের ভিসা, নার্সদের ভিসা, শিক্ষকদের ভিসা, হিসাবরক্ষকের ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিশিয়াল ভিসা।

গত ৩১ অক্টোবর জারি করা এক সার্কুলারে রয়াল ওমান পুলিশ (আরওপি) বাংলাদেশি নাগরিকদের জন্য সব বিভাগে ভিসা প্রদান স্থগিত করে।

ওই সময় এক বিবৃতিতে আরওপি জানিয়েছিল, সংস্থাটি কয়েক ধরনের ভিসার ক্ষেত্রে নীতি পর্যালোচনা করছে। তারা ওমানে আগত সব ধরনের পর্যটক এবং ভিজিট ভিসাকে কাজের ভিসায় রূপান্তর করতে দেবে না।

 

 

একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের নতুন ভিসা প্রদান ৩১ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছিল এটি ‘অস্থায়ী’ ব্যবস্থা।