NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

চলন্ত বাইকে মুখোমুখি বসে তরুণ-তরুণীর রোমান্স, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৪, ০৩:২৫ পিএম

চলন্ত বাইকে মুখোমুখি বসে তরুণ-তরুণীর রোমান্স, ভিডিও ভাইরাল

ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকে মুখোমুখি বসা দুই তরুণ-তরুণী। একটু পরপর তারা জড়াজড়ি করছেন, চুমু দিচ্ছেন একে অপরের ঠোঁটে-মুখে। আর তাদের পাশ দিয়ে সাঁ সাঁ করে বেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের কোটা শহরে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় দ্রুতগতিতে বাইক চালাচ্ছেন এক তরুণ। আর তার মুখোমুখি তেলের ট্যাংকির ওপর বসে রয়েছেন এক তরুণী। প্রকাশ্যেই রোমান্সে মেতে উঠেছেন তারা।

 

ভিডিওটি বুন্দি রোড হারবাল গার্ডেনের কাছে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দেখে পুলিশ এরই মধ্যে চালককে শনাক্ত করেছে। বাইকে থাকা তরুণ-তরুণীর বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিশ।

 

ভাইরাল ভিডিওটির প্রতিক্রিয়ায় কোটা পুলিশ লিখেছে, চলন্ত বাইকে অশালীন কাজ করা তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়েছে। কোটা সিটি পুলিশ সর্বদা আপনার সেবায় প্রস্তুত।

 

জানা গেছে, ওই যুগল কোটা শহরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তবে তাদের বাড়ি ভিন্ন স্থানে।

 

এর আগে, দিল্লিতে চলন্ত বাইকে এক যুগলের রোমান্স করার ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ঘটনাতেও আইনানুগ ব্যবস্থা নেয় পুলিশ।