NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৪, ০৩:৪১ এএম

রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, হেলিকপ্টার দুর্ঘটনার ওপর খুব কাছ থেকে নজর রাখা হচ্ছে। এ ছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

 

রবিবার (১৯ মে) ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

নাম গোপন রাখার শর্তে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি একটি পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় এটি ঘন কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিল।

 

ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন উদ্ধারকারীরা। তবে বিরূপ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি নিহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। নাম গোপন রাখার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনার পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

আমরা এখনো আশাবাদী। তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার।’