NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মুম্বাইয়ে বিলবোর্ড দুর্ঘটনা, কোম্পানির মালিক গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৪, ১২:৫১ পিএম

মুম্বাইয়ে বিলবোর্ড দুর্ঘটনা, কোম্পানির মালিক গ্রেফতার

মুম্বাইয়ের বিলবোর্ড ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিলবোর্ডটি যে কোম্পানি মুম্বাইয়ের ঘাটকোপরে বসিয়েছিল, তার মালিক তথা ব্যবসায়ী ভবেশ ভিন্ডেকে গ্রেফতার করা হয়েছে রাজস্থানের উদয়পুর থেকে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে অভিযোগ।

বিলবোর্ড ভেঙে পড়ার পর ভবেশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এফআইআরেও অন্যতম মূল অভিযুক্ত হিসেবে তার নাম ছিল। ভবেশের বিরুদ্ধে এ ছাড়াও অন্যান্য ঘটনায় অন্তত ২০টি মামলা রয়েছে। তার মধ্যে একটি ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিরোধী দলগুলোর অভিযোগ, নিয়ম না মেনে ভবেশের সংস্থাকে বিলবোর্ড বসানোর টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল।

 

গত সোমবার ঘাটকোপরে যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য ও প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ মুম্বাই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনো বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয়। দুর্ঘটনার পর মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার খরচও বহন করবে সরকার।

 

ঘাটকোপরের দুর্ঘটনার পর সেখানের মিউনিসিপাল করপোরেশনের (বিএমসি) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এই মুহূর্তে মুম্বাই শহরে নতুন করে কোনো বিলবোর্ড লাগানোর অনুমতি দেওয়া হবে না। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।