NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

শাহজালালে কানাডাগামী ফ্লাইটের জরুরি অবতরণ


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৪, ১২:৪৪ পিএম

শাহজালালে কানাডাগামী ফ্লাইটের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানাডাগামী একটি ফ্লাইট। এই ফ্লাইটে ২৮৪ জন যাত্রী ছিলেন।

মঙ্গলবার (১৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের টরন্টো ফ্লাইটটি (বিজি-৩০৫) আজ ভোর ৪টা ২ মিনিটে প্রথমে ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ইস্তাম্বুল থেকে তেল নিয়ে ফ্লাইটটি টরন্টো যেত। তবে ভারতের লখনৌর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সকাল পৌনে ৭টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।

 

পরে বেলা ১১টায় যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ফের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়। নির্ধারিত সময়ে ইস্তাম্বুলে অবতরণ করে কানাডার টরন্টোর উদ্দেশ্যে রওনা দেয় বিমান।

 

জানতে চাইলে বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান জাগো নিউজকে বলেন, ফ্লাইটটি উড্ডয়নের পর পাইলট একটি ছোট কারিগরি ত্রুটি দেখতে পান। তিনি ঝুঁকি নিতে চাননি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন ঢাকায় ফেরার। এরপর ফ্লাইটটি আবার ইস্তাম্বুল হয়ে কানাডার উদ্দেশ্যে রওনা হয়।