NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

চীন সফরে যাচ্ছেন পুতিন


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ১১:০২ পিএম

চীন সফরে যাচ্ছেন পুতিন

চলতি সপ্তাহেই চীন সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। মঙ্গলবার (১৪ মে) এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ।

এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, চলতি বছরের মার্চে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ভ্লাদিমির পুতিনের প্রথম বিদেশ সফর। আর ছয় মাসের মধ্যে চীনে তার দ্বিতীয় সফর।

 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, এই সফরে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও ‘অভিন্ন স্বার্থ’ রক্ষায় বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

এদিকে, ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা তাদের বিস্তৃত অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা করবেন। সেই সঙ্গে রুশ-চীনা সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে কথা বলবেন।

 

আলোচনার পর তারা একটি যৌথ ঘোষণাপত্রেও সই করবেন ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। পরে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দেখা করবেন ও একটি বাণিজ্য-বিনিয়োগ প্রদর্শনী দেখতে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হারবিনে ভ্রমণ করবেন।

পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সিরিজ নিষেধাজ্ঞা থেকে বাঁচতে চীনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে রাশিয়া। তবে মস্কোর সঙ্গে সম্পর্কের বিষয়ে পশ্চিমা সমালোচনাকে প্রত্যাখ্যান করেছে বেইজিং। উল্টো উভয় দেশের মধ্যে ‘সীমাহীন অংশীদারত্ব’র প্রশংসা করেছে জিনপিং প্রশাসন।

 

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের পরিচালক আলেকজান্ডার গাবুয়েভ এএফপিকে বলেন, পুতিন চান, চীন রাশিয়াকে সমর্থন করার জন্য আরও বেশি কিছু করুক। কিন্তু চীন তা করতে অনিচ্ছুক, কারণ তারা পশ্চিমের সঙ্গে সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চায় না।