NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৪, ০৮:৪২ এএম

যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দেশটির হাওয়াই অঙ্গরাজ্যে দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) কনফারেন্সে যোগ দেবেন তিনি।

সোমবার (১৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৪-১৬ মে পর্যন্ত অনুষ্ঠেয় ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪ এ অংশ নেবেন।

এ সিম্পোজিয়ামের লক্ষ্য হলো- ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

 

 

সিম্পোজিয়ামে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে আগত সেনাপ্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তারা।

সিম্পোজিয়াম শেষে আগামী ১৯ মে দেশে ফিরবেন সেনাপ্রধান।