NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মোদীর গ্যারান্টি ‘ফোর টোয়েন্টি’: মমতা


খবর   প্রকাশিত:  ১৪ মে, ২০২৪, ০৮:৫২ এএম

মোদীর গ্যারান্টি ‘ফোর টোয়েন্টি’: মমতা

ভারতে চলছে ১৮তম লোকসভা নির্বাচন। চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এর মধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিগুলো মিথ্যা, বানোয়াট বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

মমতা বলেন, মোদী গ্যারান্টি ইজ এ ‘ফোর টোয়েন্টি’ গ্যারান্টি। মোদী হটাও, দেশ বাঁচাও! পঞ্চম দফার ভোটগ্রহণের আগে ব্যারাকপুর আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও রাজ্য সরকারের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি। নোওয়াপাড়া বিধানসভার শান্তিনগর হেলথ সেন্টার মাঠে এই জনসভা করা হয়।

 

মুখ্যমন্ত্রী বলেন, মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রবি ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। বাংলার সংস্কৃতি-ইতিহাস তারা জানেন না। আমরা কিন্তু পুরো দেশের ইতিহাস জানি। সারাদেশই আমাদের মা। আগামী দিনে মোদী গ্যারান্টি কাজে আসবে না। আমরা যেসব উন্নয়নমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার সবই করে দেওয়া হয়েছে।

 

‘মোদী বাবুকে ১০ বছর বাদে আবার নতুন করে গ্যারান্টি দিতে হচ্ছে। এই ১০ বছর বাবুর কোনো খোঁজ ছিল না। ১০ বছর আগে মোদী বাবু বলেছিলেন, প্রত্যেক বাড়িতে ১৫ লাখ রুপি করে দেওয়া হবে। ২ কোটি লোককে চাকরি দেবেন। বলেছিলেন, ১০ বছরে ২০ কোটি মানুষকে বিনা পয়সায় গ্যাস দেবেন। আপনারা কি পেয়েছেন?

 

মমতা বলেন, মোদীর গ্যারান্টি মানেই মিথ্যা। উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছেন! তো আপনারা কি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? প্রধানমন্ত্রী বলছেন, তারা বিনা পয়সায় পানি দিচ্ছেন! এই পানির ৭০ শতাংশ অর্থ আমরা দিচ্ছি, অথচ তিনি মিথ্যা বলে যাচ্ছেন। রেশনও নাকি উনি দিচ্ছেন! টিভি খুললেই দেখতে পাবেন, মোদী বলছেন, তিনিই সব দিচ্ছেন। তার এসব কথা পুরো মিথ্যা।