NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

বিমানে জনবল নিয়োগ বিধিমালা দ্রুত চূড়ান্তের সুপারিশ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১১:৫৫ এএম

বিমানে জনবল নিয়োগ বিধিমালা দ্রুত চূড়ান্তের সুপারিশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনবল নিয়োগে নিয়োগ বিধিমালা দ্রুত চূড়ান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দ্বাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

রোববার (১২ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

 

কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মো. আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, আনোয়ারুল আশরাফ খান, নাজমা আক্তার এবং সালমা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক কার্যক্রম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ বার্ষিক রিপোর্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত পাঁচ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয় ও লাভ-লোকসান হিসাব এবং উক্ত হিসাবের বিষয়ে কোনো বিশেষ প্রবণতা থাকলে সে বিষয়সহ অধিকতর দক্ষ ও লাভজনকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনার বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা, কর্মদক্ষতা, উন্নয়ন এবং মিতব্যয়িতা নিশ্চিত করতে করণীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বৈঠকে ১৯৭৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর সিএজি কর্তৃক প্রণীত ও সংসদে পেশকৃত ১১২টি অডিট রিপোর্টের অনিষ্পন্ন অডিট আপত্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এরপর কয়েকটি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয় এবং বাকি অডিট আপত্তিসমূহ দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য কমিটি কর্তৃক সংশ্লিষ্টদের সুপারিশ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনবল নিয়োগের নিয়োগ বিধিমালা দ্রুত চূড়ান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ কর্মকর্তা/কর্মচারীদের তাদের কর্মদক্ষতার জন্য প্রণোদনা দেওয়া যায় কি না সে বিষয়ে ভেবে দেখার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ শহীদ পরিবারের সব সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে ও শ্রদ্ধা জানানো হয়।

 

বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান, বিভিন্ন সংস্থার প্রধানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।