NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

মোদী ফের প্রধানমন্ত্রী হবেন কি না, জবাবে যা জানালেন অমিত শাহ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৪, ১২:৫৩ এএম

মোদী ফের প্রধানমন্ত্রী হবেন কি না, জবাবে যা জানালেন অমিত শাহ

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখই নরেন্দ্র মোদী ৭৫ বছরে পা দেবেন। তার পর কি তিনি রাজনীতি থেকে অবসর নেবেন? যদি তা-ই হয়, তবে মোদীর পরে প্রধানমন্ত্রী মুখ কে হবেন? অমিত শাহ? শনিবার এমন প্রশ্নই তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন আম আদমি পার্টি (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনসভা থেকে তিনি স্পষ্ট জানান, আগামী দিনে মোদীই দেশের প্রধানমন্ত্রী থাকবেন। নেতৃত্ব দেবেন দেশকে।

 

শনিবার এক জনসভা থেকে শাহ বলেন, আমি অরবিন্দ কেজরিওয়াল ও ‘ইন্ডিয়া’ জোটকে বলতে চাই যে, বিজেপির সংবিধানে এ জাতীয় কিছুরই (৭৫ বছরের বয়সসীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী হিসাবে মোদীই মেয়াদ শেষ করবেন। আগামীতে তিনিই দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির মধ্যে এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই।

 

আবগারি মামলায় ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। ৫০ দিন পর শুক্রবারই অন্তর্বর্তী জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের ২১ দিনের জামিন মঞ্জুর করেছে।

গত শনিবার সকাল থেকেই প্রচারে নেমেছেন কেজরিওয়াল। সস্ত্রীক মন্দিরে পুজা দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই মোদী ও বিজেপিকে একাধিক ইস্যুতে নিশানা করেছেন কেজরি।

কেজরি প্রশ্ন তোলেন, তারা (বিজেপি) প্রশ্ন করছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রধানমন্ত্রীর মুখ কে? আমি বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদী ৭৫ বছরে পা দেবেন। তিনি নিজেই ২০১৪ সালে নিয়ম করেছিলেন যে, ৭৫ বছর বয়সী ব্যক্তিদের অবসর দেবেন। লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর যোশী, সুমিত্রা মহাজনেরা অবসর নিয়েছিলেন।

 

আপ প্রধান আরও বলেন, তিনি (মোদী) আগামী বছর অবসর নেবেন। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। শাহ কি মোদীর গ্যারান্টি পূরণ করবেন?