NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

হায়দরাবাদে ভারী বৃষ্টিতে দেওয়াল ধস, শিশুসহ প্রাণ গেলো ৭ জনের


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৪, ০১:৪৩ পিএম

হায়দরাবাদে ভারী বৃষ্টিতে দেওয়াল ধস, শিশুসহ প্রাণ গেলো ৭ জনের

ভারতের হায়দরাবাদে ভারী বৃষ্টিতে দেওয়াল ধসে চার বছরের শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যার পর ব্যাপক বৃষ্টি নেমেছিল তেলেঙ্গানার শহরটিতে। এতে বাচুপল্লি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

বাচুপল্লি পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তাদের বাড়ি উড়িষ্যা ও ছত্তীসগড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে বুধবার ভোর নাগাদ সবার মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

 

বৃষ্টি সংক্রান্ত আরেকটি দুর্ঘটনায় রাজ্যের বেগমপেট এলাকায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার সকালে একটি ড্রেন থেকে তারা ৩৫ থেকে ৪০ বছর বয়সী দু’জনের মরদেহ উদ্ধার করে।

 

বেগমপেটের পুলিশ পরিদর্শক সি রামাইয়া বলেছেন, নিহতরা উড়িষ্যার বাসিন্দা। বৃষ্টির মধ্যে কোনোভাবে তারা এসআর নগরের ড্রেনে পড়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিনভর তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টিপাত হয়। এতে বহু জায়গায় বৃষ্টির পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। হায়দরাবাদের বেশ কিছু রাস্তায় পানি জমে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

 

গ্রেটার হায়দরাবাদ পৌরসভা জানিয়েছে, বেশ কিছু গাছ রাস্তার ওপর ভেঙে পড়ায় দুর্ভোগ আরও বাড়ে। রাস্তা থেকে পানি সরাতে নামাতে হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

 

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ১২ মে পর্যন্ত দক্ষিণের তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, কেরালা এবং কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।