NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

৮০ বছরের রেকর্ড ভেঙে ব্রাজিলে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৭


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৬:৪৮ পিএম

৮০ বছরের রেকর্ড ভেঙে ব্রাজিলে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৭

টানা কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ব্রাজিলের দক্ষিণ রাজ্য রিয়ো গ্রান্দে দোসুল তলিয়ে গেছে। প্রবল বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে গতকাল শুক্রবার (৪ মে) জানানো হয়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

জানা যায়, এ বারের বিপর্যয় ১৯৪১ সালের ভয়ঙ্কর বন্যাকেও ছাপিয়ে গিয়েছে।

রিয়ো গ্রান্দে দো সুল ছাড়াও দক্ষিণাংশের কয়েকটি শহরে জলস্তর ১৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। 

 

রিয়ো গ্রান্দে দো সুল-এর নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছেন, শহরের ৬৮ জন বাসিন্দা এখনও নিখোঁজ রয়েছে। এবং কমপক্ষে ২৪ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। উরুগুয়ে এবং আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের ৪৯৭টি শহরে অর্ধেকেরও বেশি অংশ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লাগাতার বৃষ্টির জেরে বিপদসীমার ওপর দিয়ে বইছে সান্তা মারিয়া নদীর জল। ভেসে গিয়েছে নদীর ওপরে থাকা সেতুটিও। রাজধানী পোর্তো অ্যালেগ্রির ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরেও ভাঙন দেখা দিয়েছে।

 

মৃতের সংখ্যা বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে বলেছেন, ‘আগামী কয়েক দিনে আমরা অন্যান্য এলাকায় পৌঁছতে সক্ষম হব।

তখন মৃতের সংখ্যা বাড়তেও পারে।’