NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

চীন-যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা উন্নত করবে


ছাই উইয়ে: প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:০৬ পিএম

চীন-যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা উন্নত করবে

 


চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে পাঁচটি বিষয়ে ঐকমত্য হয়। 

প্রথমত, দু’দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখবে এবং সান ফ্রান্সিসকোতে চীন ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের নেওয়া গুরুত্বপূর্ণ যৌথসিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করবে। 

দ্বিতীয়ত, দু’দেশ সকল পর্যায়ে বিনিময় ও যোগাযোগ বজায় রাখবে; কূটনীতি, অর্থনীতি, ও আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে; সশস্ত্রবাহিনী পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখবে; এবং মাদক নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা উন্নত করবে।

তৃতীয়ত, শিগগিরি দু’দেশ সরকারি পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুতে সংলাপে বসবে; নতুন দফার চীন-মার্কিন এশিয়া-প্রশান্ত মহাসাগরবিষয়ক ও সমুদ্রবিষয়ক সংলাপ আয়োজন করবে; মাদকবিরোধী কর্মগ্রুপের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক আয়োজন করবে এবং চীনের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত লিউ চেন মিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

চতুর্থত, দু’দেশ সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ব্যবস্থা নেবে; একে অপরের শিক্ষার্থীদের স্বাগত জানাবে এবং  আগামী মে মাসে চীনের সিআনে ১৪তম চীন-মার্কিন পর্যটনবিষয়ক উচ্চ স্তরের সংলাপ আয়োজন করবে।

পঞ্চমত, দু’দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে এবং সংশ্লিষ্ট বিশেষ দূতরা নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবেন। 

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।