NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০১:১৬ পিএম

চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, তিনি আগামী মে মাসে চীন সফরের পরিকল্পনা করছেন। উভয় দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার মধ্যে পুনরায় নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর হবে এটি।

পশ্চিমারা গত দুই বছরে রাশিয়া ও চীনকে বর্ধিত উদ্বেগের সঙ্গে দেখেছে। কারণ দেশ দুটি বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে।

পাশাপাশি তারা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতেও চায়।

 

পুতিন মস্কোর একটি ব্যাবসায়িক ফোরামে কোনো বিস্তারিত উল্লেখ না করে এদিন বলেন, ‘মে মাসে একটি সফরের পরিকল্পনা করা হয়েছে।’

ইউক্রেনের ওপর সামরিক হামলার জন্য পশ্চিমাবিশ্ব রাশিয়াকে অভূতপূর্ব নিষেধাজ্ঞা দিয়ে আঘাতের পর থেকে মস্কো বেইজিংকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হিসেবে দেখে আসছে।

বেইজিং ও মস্কো একটি ‘সীমাহীন’ অংশীদারি ঘোষণা করেছে।

এর কয়েক দিন আগে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ শুরু করেছিল। অধিকাংশ পশ্চিমা দেশ মস্কোর দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরও এই দুই দেশ সম্পর্ক প্রসারিত করেছে।

 

চীন ইতিমধ্যে সস্তা রাশিয়ান জ্বালানি আমদানি এবং সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাসের চালানসহ বিশাল প্রাকৃতিক সম্পদের মাধ্যমে উপকৃত হয়েছে।

মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন চীনের সঙ্গে কঠোর আলোচনার জন্য বেইজিংয়ে অবতরণ করার সময় পুতিনের ঘোষণাটি এলো।

ওয়াশিংটন প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে উত্তেজনা কমানোর লক্ষ্যে রয়েছে।