NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

ভোট লুটের চেষ্টা করছে বিজেপি, অভিযোগ মমতার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ০১:৫৫ পিএম

ভোট লুটের চেষ্টা করছে বিজেপি, অভিযোগ মমতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ভোট লুটের চেষ্টা করছে। গতকাল শুক্রবার মুর্শিদাবাদের এক জনসভা থেকে তিনি এমন অভিযোগ করেন। 

গতকাল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

বুথের বাইরে পাহারার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। 

 

এমন ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নই। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করছে।

আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব?’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। যদি ভোট লুট হয়, শেষ পর্যন্ত লড়ে যাব।’