NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

আবারও কারাগার থেকে গৃহবন্দি সু চি


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৪, ০৩:২১ পিএম

আবারও কারাগার থেকে গৃহবন্দি সু চি

সামরিক অভ্যুত্থানের সময় মিয়ানমারে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি থাকা সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী নোবেলজয়ী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে ফের গৃহবন্দি করেছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারে চলমান গরম আবহাওয়া ও তাপপ্রবাহের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন। 

তিনি জানান, প্রচণ্ড গরমে হিটস্ট্রোক থেকে রক্ষার জন্য শুধু অং সান সু চি নয়, অন্য বয়স্ক বন্দিদের জন্যও আমরা কাজ করছি। এর আগে গত সেপ্টেম্বরে অং সান সু চির ছেলে কিম অ্যারিস কারাগারে তার মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, গুরুতর মাড়ির রোগে ভুগছেন তিনি।

২০২১ সালের অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত করার পর কয়েক বছর জেলে থাকায় তার খাবার খেতে সমস্যা হতো।

 

প্রায় দুই দশক ধরে কোনো না কোনো কারণে গ্রেপ্তার থেকেছেন সু চি। রাষ্ট্রদ্রোহ এবং ঘুষ থেকে শুরু করে টেলিযোগাযোগ আইন লঙ্ঘন পর্যন্ত অপরাধের জন্য তিনি ২৭ বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছেন। যদিও অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

 

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ১৫ বছর গৃহবন্দি ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সু চি। তার হাত ধরেই ২০১০ সালে মিয়ানমারে গণতন্ত্র ফিরেছিল।